বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যুসহ ৫টি গবাদিপশু ও ২টি ঘর পুড়ে গেছে।
সোমবার (৮মার্চ) গভীর রাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের (৩৯) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী সূত্রে জানাগেছে, গোয়ালঘরে লাগানো কয়েল থেকে এ অগ্নিকান্ডের উৎপত্তি বলে জানানো হয়েছে।
অগ্নিকান্ডে আব্দুল মজিদের অসুস্থ মা মর্তভান বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া দুটি টিনের ঘর , ৪টি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায় ।
মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও ওসি আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ দশ হাজার টাকা, ২ বস্তা চাল , শুকনো খাবার ও ভবিষ্যতে সম্ভ্যাব্য সবরকম সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।