শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উলিপুরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ঘরসহ ৪টি গরু ও ৭টি ভেড়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

আগুনে পুড়েছে আরো ১৪টি গরুসহ ১০টি ভেড়া। বুধবার ভোরে উপজেলার নদী বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের চরবাগুয়া হকের চর গ্রামে পল্লী চিকিৎসক আব্দুস ছালামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পল্লী চিকিৎসক আব্দুস ছালাম জানান, রাতে গোয়াল ঘরে ১৮টি গরু ও ১৭টি ভেড়া রেখে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পরি। সকালে লোকজনের ডাক-চিৎকারে উঠে দেখি গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে।

প্রতিবেশীদের সহযোগিতায় অবলা প্রাণীগুলো রক্ষার চেষ্টা করা হয়। এরমধ্যেই আগুনের লেলিহান শিখায় ৩টি ঘর, ৪টি গরু ও ৭টি ভেড়া পু‌ড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয় আরো ১৪টি গরুসহ ১০টি ভেড়া।

সাহেবের আলগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন এসব দ্বীপচরের সাথে মেইনল্যান্ডের কোন যোগাযোগ না থাকায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনায় অসহায়ভাবে পুড়ে যায় এসব এলাকার বাড়িঘরসহ অন্যান্য সম্পদ।

উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ প্রধান জানান, বিকেলে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। কয়েকটি প্রাণীর অবস্থা খুবই আশংকাজনক।

ক্ষয় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত আছেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com