শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় বাটার গোডাউন আগুনে পুড়ে গেছে

  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার পাশে ‘বাটা’ জুতার গোডাউনে আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নগরীর বয়রা ও খালিশপুরের ছয়টি ইউনিট এবং স্থানীয় বিপুল সংখ্যক লোকজনের অক্লান্ত পরিশ্রমে সোয়া একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকান্ডে অন্তত চার কোটি টাকা বাটা ব্রান্ডের জুতা ও মূল্যবান মালামাল ভষ্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির একাধিক ম্যানেজার দাবি করেছেন। আগামী ঈদুল ফিতরে খুলনা অঞ্চলের ঈদ মার্কেট ধরতে ঢাকা থেকে বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণ করা হয়েছিল।

বয়রা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো: সাইদুজ্জামান বলেন, নগরীর বয়রা স্টেশনের চারটি ও খালিশপুরের দু’টি মোট ছয়টি ইউনিট একত্রে প্রায় সোয়া একঘন্টা কাজ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। স্থানীয় লোকজন আমাদের ব্যাপক সহায়তা করেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাটা কোম্পানীর সেলস ম্যানেজার শেখ মিরাজ হোসেন বলেন, মার্কেটিংয়ের কাছে আমি বাইরে ছিলাম। ডিপো ম্যানেজার মোবাইলের মাধ্যমে জানান ডিপোতে আগুন লেগেছে; এসে দেখি ভয়াবহ অবস্থা। অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার জুতা পুড়ে শেষ। আগামী ঈদ উপলক্ষে নতুন মডেলের বিপুল পরিমাণ মাল ডিপোতে আনা হয়েছিল।

ডিপো ম্যানেজার মো: আরিফ হোসেন বলেন, কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। প্রায় পাঁচ কোটি টাকা  মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খুলনার এই প্রধান ডিপোটি ঢাকা থেকে সরাসরি পরিচালিত হয় বলে জানালেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com