শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটি পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ।। মেয়র ও কাউন্সিলরগণের বিদায় ও বরণ সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পৌরসভার সেবাবৃদ্ধিসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নিয়ে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন দ্বিতীয়বার নির্বাচিত রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রাঙ্গামাটি পৌরসভা সম্মেলন কক্ষে পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ ও মেয়র ও কাউন্সিলরগণের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় রাঙ্গামাটি পৌর সভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, প্রবীণ সাংবাদিক রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, প্যানেল মেয়র জামাল উদ্দিনসহ পৌর পরিষদের কাউন্সিলরগণ, সাংবাদিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙ্গামাটি একটি পর্যটন নগরী হিসেবে পরিচিত। তাই এটিকে কিভাবে আরো সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে সে দিকে আগে যেভাবে নজর দিয়েছি ঠিক তেমনি এবারো আমি নজর রাখব। আমি চাই সুন্দর একটি পৌর নগর গড়ে তুলতে। তাই নবনির্বাচিত পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে আমি আমার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com