বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

খুলনায় বিভাগীয় পিঠা উৎসবের উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: পাঁচ দিনব্যাপী খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠান আজ (শুক্রবার) বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, পিঠা-পার্বন বাঙ্গালির ঐতিহ্য। একসময় আমাদের অনেক ঐতিহ্য হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সাধারণ মানুষের আগ্রহ ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

মেয়র বলেন আমাদের নতুন প্রজন্ম আঞ্চলিক পিঠাগুলোর সাথে ভালোভাবে পরিচিত নয়। দেশের এই ঐতিহ্য ধরে রাখতে আগামী প্রজন্মকে বিভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী পিঠাগুলোর সাথে পরিচিত করতে হবে।

পিঠা উৎসবের উদ্বোধন করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  ম. হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে এতে স্বাগত জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।

ধন্যবাদ জানান পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব শামীমা সুলতানা শীলু।

পিঠা উৎসব ১৯ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।এ উৎসবে ৪০ টির বেশি স্টল রয়েছে ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় খুলনা বিভাগীয় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এর আয়োজন করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com