বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

রাজশাহী মহানগরীতে হচ্ছে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশুপার্ক

  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে বিনোদনের জন্য রাজশাহীবাসী পাচ্ছেন আরেকটি শিশুপার্ক।

মহানগরীর ১৯নং ওয়ার্ড ছোটবনগ্রামে অবস্থিত সিটি পার্ককে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে তৈরি করা হবে।

পার্কের নাম দেওয়া হয়েছে শেখ রাসেল শিশুপার্ক। শিশু পার্কটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা।

আজ শনিবার সকাল ১১টায় শেখ রাসেল শিশুপার্কের কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

উদ্বোধীন অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন ও প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।

কাউন্সিলর তৌহিদুল হক সুমন তাঁর বক্তব্যে বলেন, আমার ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্কের উন্নয়নে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ প্রদান করায় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পার্কের উন্নয়ন কাজ শেষ হলে এটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র। 

রাজশাহী সিটি কর্পোরেশনের স্থপতি মো: জহুরুল আনোয়ার অনন্ত বলেন, বর্তমানে পার্কটিতে তেমন কিছুই নেই। মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্যারের সার্বিক দিক-নির্দেশনা ও পরামর্শে শিশুপার্কটিকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে সাজাতে ডিজাইন তৈরি করা হয়েছে।

তিনি বলেন সিটি কর্পোরেশনের ডিজাইন অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করবে।

শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন ব্রিজ, মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেট সহ আধুনিক সুযোগ-সুবিধা। 

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য বাদশা শেখ, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি মুখলেসুর রহমান মিলন, ১৯নং ওয়ার্ড  উত্তর আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, ১৮নং ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নূরুজ্জামান, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহমেদ, আজমুল হুদা লিটন, ঠিকাদার নূরুল হুদাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com