শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রায়গঞ্জে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর পূর্বপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ অগ্নিকান্ডে ৩টি টিনের ঘর, ৪টি গরু,  দেড়ভরি স্বর্ন, দেড় লাখ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, উক্ত গ্রামে শাহালম শেখের বাড়ির গোয়াল ঘরে শুক্রবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ আগুন মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা এ আগুন নিভাতে ব্যর্থ হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে।

আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয় এবং তাদেরকে ঢেউটিন দেয়া হবে বলে আশ্বাস দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com