বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

কলেজ শিক্ষকের হাত কর্তনকারীদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর হাত কর্তন ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও মামলায় অন্তর্ভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার শাপলা চত্বরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান চাঁদ, যুবলীগ নেতা রেজওয়ানুল হক দুলাল,মমিনুর রহমান মুমিন, স্বেচ্ছাসেবক লীগের জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন রনি প্রমুখ।

বক্তারা বলেন,গত ১৬ মার্চ রাজারহাটের ছিনাই এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক আতাউর রহমান মিন্টুর একহাত কর্তনসহ তাকে হত্যা করার জন্য শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করা হয়।

এখন তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও গত ৫ দিনেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।তারা দ্রুত আসামীদের গ্রেফতার করার দাবি জানান। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com