রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

শহর রক্ষা বাঁধ থেকে নারী কর্মকর্তার লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে যমুনা নদীর শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকার তীর থেকে রোববার সন্ধ্যায় ফারহানা নাজনীন (৫০) নামে এক মৎস্য কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফারহানা নাজনীন সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. হামীম জানান, সন্ধ্যা ৭ টার দিকে যমুনা নদীর শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় ফারহানার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শরীরের অর্ধেক পানিতে অর্ধেক সিসি ব্লকের ওপর থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলছেন, মৎস্য কর্মকর্তা ফারাহানার শরীরের কিছু অংশ পানিতে থাকলেও জুতা ও হ্যান্ডব্যাগ নদীর পাড়ে শুকনো জায়গায় ছিল। তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যু রহস্য জানা যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com