শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন (৩২) ঘিওর উপজেলার পুরান ঘিওর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে। তিনি মানিকগঞ্জের ফারুক এন্ড ব্রাদার্সের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, মো. হোসেন গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে মানরা এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com