শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় কয়েলের আগুনে ১৩টি গবাদি পশু পুড়ে গেছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে কৃষক সাঈদ জামান মন্ডলের তিনটি ঘর, আসবাবপত্র, নগদ টাকা ও ১৩টি গবাদিপশু পুড়ে গেছে।

আসবাবপত্র ও পশুগুলোকে রক্ষা করতে গিয়ে গৃহকর্তা (৫৫) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসার রহমান খলিফা এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৩টার দিকে মুরাদপুর মধ্যপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে সাঈদ জামানের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই তিনটি টিনের ঘর, তিনটি গরু ও ১০টি ছাগল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে যায়।

এসব রক্ষা করতে গিয়ে গৃহকর্তা সাঈদ জামান অগ্নিদগ্ধ হন। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ছেলে মাহমুদুল হাসান জানান, গোয়াল ঘরে রাখা জ্বলন্ত কয়েল থেকে বৈদ্যুতিক তারে আগুন লাগে। আগুন তিনটি ঘরে ছড়িয়ে পড়লে আসবাবপত্র, ১৩টি গবাদিপশু, নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসার রহমান খলিফা জানান, আগুনে কৃষক সাঈদ জামানের বাড়িতে অগ্নিকান্ডের বিষয়টি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com