শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

আজ শনিবার (২৭ মার্চ) সকালে জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যালয় হতে বিশাল জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম  প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী ষ্টেডিয়ামে গিয়ে শেষ করা হয়।

জেলা প্রশাসনের র‍্যালিতে অংশগ্রহণ করেন, পুলিশ সুপার, জেলা পরিষদ কর্মকর্তাগণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি, বেসরকারি কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ, এনজিও কর্মী, সামরিক কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।

এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মিজানুর রহমান বলেন, বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশে এখন আর কোন অভাব

নেই। এক সময় দেশের মানুষ না খেয়ে মারা যেত। বর্তমানে কেউ অনাহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন আগামীতে বাংলাদেশ আর কারও কাছে হাত পাততে হবেনা।এছাড়াও পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সরকার সকল ধরণের উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটিতে আমরা সকল ক্ষেত্রে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। তাই সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com