শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় এক মাস আগে তিনি করোনা প্রতিষেধক প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এমপি তানভীর ইমাম দুইদিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি শেষে সংসদে যোগ দেয়ার জন্য ঢাকায় ফিরে যান।

গত ৩১ মার্চ তিনি জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে করোনা ভাইরাস টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার ফলাফল পজিটিভ আসে। তিনি বর্তমানে ঢাকার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে এ নিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সিরাজগঞ্জে একজন সাবেক এমপিসহ ৩ জন এমপি ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com