শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত এক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি:  ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ের মুশুরিয়া এলাকায় বাস পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন (২৩) ভোলার লালমোহন উপজেলার মফিজুল ইসলামের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শামীম আল মামুন জানান, পাটুরিয়াগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা গার্মেন্টস এর শ্রমিকবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় পিকআপ চালক শামীমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস পিকআপ দুটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আহত হয়েছেন সাত থেকে আট জন বাস যাত্রী। তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হযেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com