শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে ভিড়

  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি  করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেলেও সচেতনতা নেই রাঙ্গামাটির সাধারণ মানুষদের। সামাজিক দূরত্ব না মেনে রাঙ্গামাটি শহরে যে যার মতো করে চলাফেরা করছে।

দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও শহরে সিএনজি অটোরিক্স ও মোটরসাইকেলসহ সব ধরণের যানবাহন চলাচল করছে। শহরের বিভিন্ন হাট বাজারে নিত্যদিনের মতোই স্বাভাবিক ভাবে উৎসব মুখর পরিবেশে বেচাকেনা করছে। নেই কোন স্বাস্থ্যবিধি নিষেধ।

শনিবার (১০ এপ্রিল) সকালে হাট বাজার থাকায় রাঙ্গামাটির ব্যস্ততম এলাকা বনরূপা বাজারে কাঁচা বাজারসহ প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গাদাগাদি করে সবাই বাজারে ঢুকছেন আর বাজার করে বেড় হচ্ছেন। হাটবাজারে অধিকাংশ মানুষ এখনো মাস্ক ব্যবহার করছে না। স্বাভাবিক গতিতে চলছে রাঙ্গামাটির মানুষের জীবনযাত্রা।

অনেকেই বাজারে গেছেন বৈসাবী পালনের উপলক্ষে আবার কেউ কেউ বাজারে গেছেন ১ সপ্তাহ পুরোপুরি লকডাউনের কথা শুনে।

বাজারে গিয়ে যে যার মতো করে হুড়োহুড়ি করে একে অপরের সাথে গাদাগাদি করে বাজার করছেন। সরকারের কোন নিদের্শনায় মানছেন না কেউ।

এদিকে জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে  সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ভ্রাম্যমাণ আদালত, মাস্ক পরার নিশ্চিতকরন, মাস্ক বিতরন, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার, হাত ধোয়া, করোনা ভেকসিন ডোজ গ্রহণসহ নানান ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

কিন্তু শহরের সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মানছেন না কোনভাবেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com