রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির

রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৭৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওহিদুল ইসলাম, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান, রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি মোতাবেক ৩ কোটি টাকা ব্যয়ে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসের কার্যালয় স্থাপন করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হিসেবে নুর ইসলাম দায়িত্ব পালন করছেন। এখানে ১১জন ফায়ার ফাইটার ও ২জন ড্রাইভার নিয়োগ দেয়া হয়েছে। অগ্নিকান্ডে মানুষের জানমাল নিরাপত্তায় ২টি গাড়ী সার্বক্ষণিকভাবে সহযোগিতায় নিয়োজিত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com