বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সারাদেশের ন্যায় সাত দিনের সর্বাত্মক লকডাউন হিসেবে দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাঙ্গামাটিতে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে।
লকডাউনের দ্বিতীয় দিনে রাঙ্গামাটি শহরে কাঁচা বাজার, মুদির দোকান ও ঔষধের দোকান খোলা থাকলেও অন্যান্য সকল দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। তবে কাঁচা বাজার ও মুদির দোকানগুলোতেন মানুষের উপস্থিতি খুবই কম দেখা গেছে।
লকডাউনের প্রথম দিন কঠোর ভাবে পালিত হলেও দ্বিতীয় দিন শহরে জরুরী পরিবহন চলাচল ছাড়াও কিছু কিছু মোটর সাইকেল চলাচল করছে। রাস্তা ঘাটে লোকজনের চলাচল অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। তবে ব্যস্ততম বনরুপা এলাকায় লক ডাউনের দ্বিতীয় দিনে যানবাহন চলাচল ও লোকজনের চলাচলের উপর প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি।