সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে ট্যাংকলরির চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হালুয়াঘাটি এলাকায় ট্যাংকলরির  চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে।

নিহতরা হলো, উল্লাপাড়া উপজেলার কয়ারা জঙ্গলপাড়া গ্রামের রেজাউল শেখ (৩৮) ও আলতাব হোসেন (৩৪)।

এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালকসহ ৩ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে বাঘাবাড়ি নৌবন্দর এলাকার জ্বালানি তেল ডিপো থেকে তেলবাহী ট্যাংকলরি বগুড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে যাত্রীবাহী ওই সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com