বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে
আজ সোমবার ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মানবিক সহায়তার মধ্যে ছিলো নগদ পাঁচশত টাকা, চাল ১০ কেজি,
ডাল ১ কেজি ও তেল ১ লিটার।
কোভিড-১৯ জনিত যে সমস্যা এইটা কোন সমাজ বা রাষ্ট্র ভিত্তিক নয়, এইটা একটি গ্লোবাল সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী।
তিনি বলেন সারা পৃথিবী এই সমস্যাটির সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে বাংলাদেশও তার ব্যাতিক্রম নয় আমরাও এই
সমস্যার মোকাবেলা করছি।
চট্টগ্রাম টি কে গ্রুপের সৌজন্যে রাঙ্গামাটি সার্কিট
হাউসের প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে মানবিক সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত
জেলা প্রশাসক সার্বিক মো: মামুন, রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা
তুজ জোহরা উপমাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।