বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪৩ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ৩০৯ জনের শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনাভাইরাস পাওয়া যায়। এর মধ্যে সদরে ৩৫ জন, শেরপুরে চারজন, দুপচাঁচিয়ায় তিনজন এবং শিবগঞ্জে একজন।
সুস্থ হয়েছে ৩৪ জন। এ নিয়ে গত এক বছরে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৩৪ জন। সুস্থ হয়েছে ১০ হাজার ১৮৬ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নতুন তিনজনসহ মোট মৃত্যুবরণ করেছে ২৮২ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে এক হাজার ৬৬ জন।