শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সঙ্গে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৬৯ জনের করোনা পজিটিভ এসেছে।

মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ২০ মিনিটে খুলনা মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফারহানা দিলরুবা (৫৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি নড়াইল সদরের ধাওয়া খালি এলাকার বাসিন্দা শাহিনুর ইসলামের স্ত্রী। ৬ এপ্রিল তিনি খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন।

একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জলিলুর রহমান (৮১) নামে একজন মারা যান। তিনি খুলনার খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকার মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে। ১৯ এপ্রিল তিনি মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুষ্পপল কুমার চক্রবর্তী (৫৩)। তিনি বাগেরহাট ফকিরহাটের মূলঘর এলাকার চিত্তরঞ্জন কুমার চক্রবর্তীর ছেলে।

এ নিয়ে ২১ এপ্রিল পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১৬ জনের মৃত্যু হলো।

খুমেক হাসপাতালের করোনা প্রতিরোধ ও চিকিৎসাবিষয়ক কমিটির সমন্বয়কারী এবং খুমেকের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯ জনের করোনা পজিটিভ এসেছে।

যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬২ জন। এছাড়া বাগেরহাটের চারজন, সাতক্ষীরার একজন, ঢাকা একজন ও মাগুরার একজন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com