শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় যুব মহিলা লীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : করোনা সংক্রমণরোধে বগুড়া জেলা আওয়ামী লীগের দেয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুরে শহরের গালাপট্টি ও চেলোপাড়া এলাকায় তিন শতাধিক পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি  লাইজিন আরা লিনা, সাধারণ সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সহ-সভাপতি মাকছুদা মলি, হাসিনা হাফিজ হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা, সাংগঠনিক সম্পাদক আইভি আক্তার নুপুর, নাহিয়া আক্তার নন্দিতা, ইসমত আরা প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরতে ও সচেতন হতে বলেন। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। সে সাথে জনসমাগম এড়িয়ে সাবান দিয়ে বেশি বেশি করে হাত ধোঁয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলেন নেতারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com