বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ পুড়ে ছাই দায় নিচ্ছেনা কর্তৃপক্ষ

  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত বেশ কিছু ওষুধ পোড়ানোর অভিযোগ উঠেছে।

তবে কে বা কারা এ ওষুধ পুড়িয়েছেন তা হাসপাতাল কর্তৃপক্ষ জানেন না। রবিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে মসজিদের পাশের পরিত্যক্ত একটি জায়গায় ওষুধগুলো পোড়ানো অবস্থায় দেখতে পান মসজিদে যোহরের নামাজ পড়তে আসা কয়েকজন মুসুল্লি।

পরে ঘটনাটি জানাজানি হলে মুহুর্তেই হাসপাতাল চত্বরে উৎসুক জনতার ভিড় বেড়ে যায়। তবে হাসপাতাল চত্বরে ওষুধ পোড়ানোর ঘটনা ঘটলেও কতৃপক্ষের জানা নেই বলে জানা যায়। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান ওষুধ পোড়ানোর কথা স্বীকার করে বলেন,আমি জেনেছি শুধু কৃমিনাশক অ্যালবানিডাজল ট্যাবলেট পোড়ানো হয়েছে।বিষয়টি সিরিয়াসভাবে দেখা হচ্ছে সরকারি ওষুধ কে বা কারা পুড়িয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের ৩০ গজ দূরেই হাসপাতাল মসজিদ। এ মসজিদ সংলগ্ন পরিত্যক্ত পাশের একটি জায়গায় বিভিন্ন ধরণের নামীদামী সরকারি ওষুধ পোড়ানো অবস্থায় স্তূপ আকারে পড়ে রয়েছে।

যোহরের নামায পড়তে আসা মুসুল্লি শাকিল আহমেদ জানান,যোহর নামাজের সময় অজু করতে গিয়ে হঠাৎ সামনে কালো একটি স্তুপ দেখতে পাই।কাছে গিয়ে দেখি এলবেন ডিএস,গ্যাস্ট্রিকের ট্যাবলেটসহ  নানা ধরণের ওষুধ পোড়ানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রফিকুল ইসলাম, আব্দুস সালাম,রিয়াজুল হক ও শেফালী বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসলে সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়।

অথচ সরকারের লক্ষ লক্ষ টাকার ওষুধ পুড়িয়ে ফেলা হচ্ছে যা অত্যন্ত আশ্চর্যের। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।

এ ব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কে বা কারা সরকারি ওষুধগুলো পুড়িয়েছে তা আমার জানা নেই।

এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার ডা.সেলিম মিয়াকে প্রধান করে তিন সদেস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com