শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটির সাপছড়িতে কৃষকদের ধান কেটে দিলো জেলা যুবলীগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দরিদ্র কৃষকদের ধান কাটে কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শহরের সাপছড়ি ইউনিয়নসহ কয়েকটি এলাকায় কৃষকদের জমির পাকা ধান কেটে পৌছে দেয় রাঙ্গামাটি যুবলীগের নেতৃবৃন্দরা।

যুবলীগের ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, সহ-সভাপতি শহীদুল আলম স্বপন, মো: আবু তৈয়ব, সদর থানা যুবলীগ সভাপতি মো: আবু মুছা, সাধারন সম্পাদক নতুন ত্রিপুরা, শহর যুবলীগ সভাপতি মো: আবুল খায়ের রাফি, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব খান প্রমূখ।

এ সময় যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে আমরা যুবলীগের নেতৃত্বে কৃষকদের ধান কেটে ঘরে ঘরে পৌছে দিয়েছি।

তিনি বলেন, রাঙ্গামাটি শহরের পাশাপাশি ১০টি উপজেলায় যুবলীগের নেতৃত্বে কৃষকদের ধান কেটে দেয়ার সহযোগিতা অব্যাহত রাখার কর্মসুচি পালন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com