বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: করোনাকালীন পরিস্থিতিতে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় রাঙ্গামাটির পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
আজ সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘন্টাব্যাপী মানববন্ধনে শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রনোদনা ও ত্রাণ সহায়তার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সদস্য মো: লোকমান, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুস, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো: আজিজ, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সদস্য তপন দেব।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের দেয়া লকডাউনের কারণে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই অসহায়ভাবে দিন যাপন করছি। আর লকডাউন চললেও শহর এলাকায় সব ধরণের যানবাহন চলাচলসহ দোকানপাট খুলে দেয়া হয়েছে।
কিন্তু দূরপাল্লার যানবাহন বন্ধ করে রেখেছে। এতে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতন জীবনযাপন করছি।
তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন পরিবহন
শ্রমিকদের যাতে দ্রুত আর্থিক প্রনোদনা ও ত্রাণ সহায়তা প্রদান করেন।