বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

আর্থিক প্রনোদনার দাবিতে রাঙ্গামাটির পরিবহন শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: করোনাকালীন পরিস্থিতিতে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় রাঙ্গামাটির পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।

আজ সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘন্টাব্যাপী মানববন্ধনে শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রনোদনা ও ত্রাণ সহায়তার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সদস্য মো: লোকমান, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ  সম্পাদক মো: ইউনুস, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো: আজিজ, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সদস্য তপন দেব।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের দেয়া লকডাউনের কারণে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই অসহায়ভাবে দিন যাপন করছি। আর লকডাউন চললেও শহর এলাকায় সব ধরণের যানবাহন চলাচলসহ দোকানপাট খুলে দেয়া হয়েছে।

কিন্তু দূরপাল্লার যানবাহন বন্ধ করে রেখেছে। এতে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতন জীবনযাপন করছি।

তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন পরিবহন শ্রমিকদের যাতে দ্রুত আর্থিক প্রনোদনা ও ত্রাণ সহায়তা প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com