বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

খুলনায় জাপা নেতা আইনজীবী মঞ্জুর-উল-আলম আর নেই

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর আহবায়ক, প্রবীন আইনজীবী মঞ্জুর-উল-আলম (৮১) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টায় তিনি মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বেশকিছু দিন যাবৎ নানা ধরনের শারিরীক সমস্যা ভুগছিলেন। মঞ্জুর-উল-আলম সাবেক পাবলিক প্রসিকিউটর ছিলেন। সিটি ল কলেজের শিক্ষক ছিলেন।

মরহুমের ছেলে রাজিবুল আলম পরাগ বলেন, আমার বাবা লাঞ্চে ইনফেকশনজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বয়রা কলেজ মাঠে বাদ জুম্মা জানাজা শেষে মরহুমকে বয়রার খালাসি বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

৯ দিন আগে তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মাত্র ৯ দিনের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে এক ছেলে ও এক মেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com