বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার আব্দুর রউফ খাঁন আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ঢাকা-দক্ষিণ পশ্চিম অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের উপআঞ্চলিক কমান্ডার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন।

রোববার (২ মে) ভোর ৪টার দিকে তিনি ঢাকার বসুন্ধারা আবাসিক এলাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আপন ছোট ভাই শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু।

রেজাউর রহমান খান জানু জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ খান দীর্ঘদিন ধরে

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

শনিবার দিবাগত রাত ৪ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বীর বীর মুক্তিযোদ্ধা মুরহুম অধ্যক্ষ আব্দুর রউফ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন,জেলা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

আজ বাদ আসর শিবালয় উপজেলার মালুচী হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।পরে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com