বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

মানিকগঞ্জ টিআরইউ’এর সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র (টিআরইউ) নবনির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেল প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বি.এম খোরশেদ ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস.এম ফেরদৌস মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, মানিকগঞ্জের উন্নয়নে প্রশাসন এবং সাংবাদিক একসঙ্গে কাজ করতে হবে ।বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির পাশাপাশি জেলার উন্নয়নমূলক কর্মকান্ড ইতিবাচকভাবে তুলে ধরতে হবে।

পেশাগত দায়িত্ব পালনে নতুন গঠিত টিআরইউ সদস্যদের সবধরণের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির ও সাধারণ সম্পাদক বি.এম খোরশেদ বলেন, জেলার টেলিভিশন সাংবাদিকদের মান্ননোয়ন ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে টিআরইউ গঠিত হয়েছে ।

বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে টিভি সাংবাদিকদের দক্ষতা অর্জনেও কাজ করবে এই সংগঠন।

তারা বলেন, মানিকগঞ্জের সার্বিক উন্নয়নে টেলিভিশন সাংবাদিকরাও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সদস্যরা আরো সক্রিয়তার সাথে কাজ করে মানিকগঞ্জকে আরো সমৃদ্ধ করবে।

পেশাগত দায়িত্বপালনে নানা সমস্যা তুলে ধরে টিআরইউ’র সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ টিআরইউ এর সহ-সভাপতি একে আজাদ (বিটিভি), মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী (গাজী টিভি), কোষাধ্যক্ষ মো: মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরফিন আহমেদ আপেল (চ্যানেল নাইন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), কার্যনির্বাহী সদস্য সাব্বিরুল ইসলাম সাবু (একুশে টিভি), আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম লাবু (মাছরাঙ্গা টিভি) ও সালাউদ্দিন রিপন (মোহনা টিভি) প্রমূখ।

মতবিনিসময় সভা শেষে জেলা প্রশাসক এস.এম ফেরদৌস টিআরইউ সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com