বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

মানিকগঞ্জ টিআরইউ এর সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধধি: মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র (টিআরইউ) নব নির্বাচিত কমিটির সঙ্গে পুলিশ সুপার রিফাত রহমান শামীম পরিচিতি ও মতবিনিময় করেছেন।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন এন্ড ক্রাইম) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মো: রায়হান, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগান্তরের জেলা প্রতিনিধি মতিউর রহমান, প্রথম আলো প্রতিনিধি আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সাম্পাদক বি.এম খোরশেদ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, একটি সংগঠনের সফলতা নির্ভর করে নেতৃত্বের ওপর।তাই ভালো নেতৃত্বের কোন বিকল্প নেই। মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) যোগ্য নেতৃত্বে সামনে এগিয়ে যাবে।

তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।।পুলিশ অপরাধ নিয়ন্ত্রন করে। আর সাংবাদিকরা অপরাধের তথ্য তুলে ধরেন। মানিকগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার ব্যাপারে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করছেন।তাদের জোরালো ভুমিকা পুলিশ প্রশাসনকে আরো শক্তিশালী করেছে।

পুলিশ সুপার মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যকে অভিনন্দন জানান।একই সাথে পেশাগত দায়িত্ব পালনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি) তার বক্তব্যে বলেন, জেলার টেলিভিশন সাংবাদিকদের মান উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে টিআরইউ গঠিত হয়েছে । বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে টিভি সাংবাদিকদের দক্ষতা অর্জনেও কাজ করবে এই সংগঠন ।

সাধারণ সম্পাদক বি.এম খোরশেদ (যমুনা টেলিভিশন) বলেন, মানিকগঞ্জের সার্বিক উন্নয়নে টেলিভিশন সাংবাদিকরাও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছেন।

এসময় সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে নানা সমস্যা তুলে ধরে টিআরইউ’র সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশ সুপারের কাছে সহযোগিতা কামনা করেন ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ টিআরইউ এর সহসভাপতি একে আজাদ (বিটিভি), মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী (গাজী টিভি), কোষাধ্যক্ষ মো: মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরফিন আহমেদ আপেল (চ্যানেল নাইন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), কায নির্বাহী সদস্য সাব্বিরুল ইসলাম সাবু (একুশে টিভি) আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম লাবু (মাছরাঙ্গা টিভি) প্রমূখ।

মতবিনিসময় সভা শেষে পুলিশ সুপার রিফাত রহমান শামীম টিআরইউ সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com