বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় সেনাবাহিনীর দু:স্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে এবং পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশন বগুড়া ও এর আশপাশের এলাকায় দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে।

এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ১১১ পদাতিক ব্রিগেডের আয়োজনে শাজাহানপুর উপজেলার চোপীনগর হাইস্কুল মাঠে কর্মহীন ও ছিন্নমূল ২২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

১১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার এম খায়ের উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে ত্রাণগুলো তুলে দেন।

প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আটা, ছোলা, লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী ছিল। এছাড়া প্রতি দু:স্থকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া সেনানিবাস সূত্র জানায়, করোনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১১ পদাতিক ডিভিশনের এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া দুপুরে জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে নিরাপত্তা প্রহরীদের মাঝে ত্রাণ ও ঈদের পাঞ্জাবী বিতরণ করেন, ১১ আর্টিলারী ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com