শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার  সকালে শহীদ আব্দুল আলী স্কুল প্রাঙ্গণে জেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও দুঃস্থদের কথা চিন্তা করে বলেই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনার এই ক্রান্তিকালে দুঃস্থ ও কর্মহীন জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে।

উক্ত অনুষ্টানে জেলার ১০ উপজেলার মোট ১০ হাজার পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ শাড়ী লুঙ্গি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com