শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে কর্মহীনদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী

  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বৈশ্বিক কোভিড-১৯ মোকাবেলায় রাঙ্গামাটির কাউখালী উপজেলায় কর্মহীন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১২০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন দীপংকর তালুকদার এমপি।

বুধবার সকালে কাউখালী উপজেলা হলরুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায়, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৪ ইউনিয়নে ১২০০ পরিবারের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদৌহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, থানা অফিসার ইনচার্জ শহিদুল্ল্যা পিপিএম, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দীন প্রমুখ।

ত্রান বিতরণ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার  বলেন, করোনার মহামারীর কারণে কর্মহীন অসহায় মানুষের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের প্রত্যন্ত পল্লীগুলোতে তাঁর মমতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর বর্তমান আওয়ামীলীগ সরকার তৃণমূল পর্যায়ে এই করোনার দূর্যোগ থেকে পরিত্রাণে দিনরাত কাজ করে চলেছে।

ফলে এখন দেশের সমতল এলাকার ন্যায় পাহাড়ী পল্লীগুলোর জনগণও সমানভাবে উপকৃত হচ্ছে। এতে করে আজ দেশে এই করোনার ক্রান্তিলগ্নে কেউ না খেয়ে নেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com