শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও মুসলমানদের প্রধান ও বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৪ মে) সকালে স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটির বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় মসজিদে। এখানে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৮টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রিজার্ভ বাজার জামে মসজিদে দু’দফায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল আটটায় প্রথম জামাত ও সকাল নটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বনরূপা জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
শহরের অন্যান্য মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাস পরিস্থিতিতে  এ বছরও খোলা মাঠে ঈদ জামাত না করার সিদ্ধান্ত
নিয়েছে ঈদ জামাত উদযাপন কমিটি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি কালেক্টরেট
জামে মসজিদে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো: মুছা মাতব্বর ও রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান রিজার্ভ বাজার জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com