শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় কার-মোটরবাইক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মে, ২০২১
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে সাপের মত এঁকেবেঁকে মোটরবাইক চালাতে গিয়ে প্রাইভেট কারের সাথে সংঘর্ষে  নূর নবী (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঝিরা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় পুলিশ কার চালক আবদুস সামাদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুলিশ শাজাহানপুর থানায় মামলা করেছে।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নূর নবী বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

নূর নবী শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে সাপের মত এঁকেবেঁকে চালিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। মাঝিরা বন্দর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান। এ সময় বগুড়াগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-২৫-৫৯১০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ ও চালক মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাজার চর গ্রামের সিকিম আলীর ছেলে আবদুস সামাদকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com