শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত

কুড়িগ্রামে দৈনিক সংবাদ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা আয়োজনে দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক সংবাদের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭১তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার রাত ৮টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আড্ডা, স্মৃতিচারণ, কেক কাটা ও আলাপচারিতার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে আড্ডা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সাবেক সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম আব্রাহাম লিংকন, জেলা তথ্য অফিসের উপপরিচালক খন্দকার নুরন্নবী বাবলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, রেজাউল করিম রেজা, ফজলে ইলাহি স্বপন, খন্দকার একরামুল হক সম্রাট, মাহফুজার রহমান টিউটর, গোলাম মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদের কুড়িগ্রাম জেলা বার্তা পরিবেশক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সংবাদ পাঠক, গ্রাহক ও শুভ্যানুধায়ীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com