সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার নন্দীগ্রামে বজ্রাঘাতে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৬৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বজ্রাঘাতে আবদুল হান্নান (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই গ্রামের মাঠে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। তার সাথে থাকা অপর চার শ্রমিক অক্ষত রয়েছেন।

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল বারী জানান, মৃত কৃষি শ্রমিক আবদুল হান্নান টাকুরাই গ্রামের পারেজ আলী ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আবদুল হান্নানসহ পাঁচজন শ্রমিক কৃষক জমসেদ আলীর জমিতে ধান কাটছিলেন। হঠাৎ বিকট শব্দের বজ্রাপাত হলে আবদুল হান্নান ঘটনাস্থলেই মারা যান।

তবে অপর চার কৃষি শ্রমিক অক্ষত রয়েছেন। শ্রমিক হান্নানের মৃত্যুতে শুধু তার পরিবারে নয় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com