বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস শক্তি শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলের দিকে এগুচ্ছে। সেইসঙ্গে সামনের দিকে এগুনোর গতি বেড়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনাঞ্চলের নদ-নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২৪ মে) রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে ঝড়ো বাতাস বইছে, এ কারণে উপকূলের উপজেলা কয়রা, দাকোপ, বটিয়াঘাটা ও পাইকগাছায় জনমনে আতঙ্ক বেড়ে গেছে।
এ ছাড়া বাতাসের সঙ্গে সঙ্গে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে বেড়িবাঁধ এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সুন্দরবনের আশপাশের নদনদী সহ শিবসা, কপোতাক্ষ, রূপসা নদীর পানি স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে।
জোয়ারের পানির চাপে খুলনাসহ উপকূলের বিভিন্ন এলাকার বেশকিছু বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরি আবহাওয়া বিরাজ করছে খুলনাঞ্চল জুড়ে।থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া।
সময় যতো যাচ্ছে ততোই বাতাসের তীব্রতা বাড়ছে। নদীতে বাড়ছে জোয়ারের পানি এবং উত্তাল অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন,বঙ্গেপসাগরে থাকা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। স্থানীয় নদ নদীর জোয়ারের পানি ২/৪ফুট বৃদ্ধি পেয়েছে ।
তিনি বলেন,মোংলা সমুদ্র বন্দরকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।