শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটি শহরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গত ৭২ ঘন্টায় জেলা শহর ও ২টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৭জন। রাঙ্গামাটি শহরে ১৯ জন, কাউখালীতে ৬ জন এবং কাপ্তাই উপজেলা ২ জন আক্রান্ত হয়েছে।

সরকারের স্বাস্থ্য বিধি নিশ্চিত করার দীর্ঘ চেষ্টার পর রাঙ্গামাটি জেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে আবারো নতুন করে ভাবিয়ে তুলেছে।

গত ২২ মে ৯৬ জন পরীক্ষা করানো হয়েছে আক্রান্ত হয়েছে ৯ জন, ২৩ মে ৪৪ জন পরীক্ষা করানো হয়েছে আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে ১১ জন ও ২৪ মে জন ৬২ জন পরীক্ষা করানো হয়েছে আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে ৭ জন। মোট ২০২ জন পরীক্ষার মধ্যে ২৭ জন করোনায় আক্রান্ত।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় রাঙ্গামাটি জেলার সর্বত্র স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন জনগন যদি সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সামাজিক  দূরত্ব নিশ্চিত করতে পারে তাহলে করোনা সংক্রামনের হার কমে যাবে।

এদিকে রাঙ্গামাটি শহরে করোনা আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে নেমেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সোমবার (২৪ মে) বিকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এ সময় কোয়ারেন্টাইনকৃত বাসা এবং আশেপাশের বাসাবাড়িতে অবস্থানরতদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাশ ও জেলা পুলিশের সদস্যরা করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামুলক কার্যক্রম চালান এবং বাড়ি গুলোতে লাল পতাকা টাঙ্গিয়ে দেন।

উল্লেখ্য গত বছর সারা দেশে করোনা আক্রান্ত হওয়ার ৫৬ দিন পর সর্বশেষ জেলা হিসাবে রাঙ্গামাটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়। এই পর্যন্ত রাঙ্গামাটিতে করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ১৭জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com