মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

স্বাস্থ্যমন্ত্রীর মা ফৌজিয়া মালেক আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার জানান, ফৌজিয়া মালেক আগে থেকেই বাধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল। তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকের পরামর্শেই তাকে এ এম জেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠে পরে মরহুমার পৈত্রিক নিবাস সাটুরিয়া উপজেলার হরগজে নামাজে জানাযা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারর্স ইউনিটি (টিআরইউ) সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাধারণ সম্পাদক বিএম খোরশেদসহ অন্যান্য সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com