বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত স্বাস্থ্যমন্ত্রীর মা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় পারিবারিক গোরস্থানে স্বামী প্রয়াত কর্নেল আবদুল মালেকের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

বার্ধক্যজনিত কারণে ঢাকার গুলশানের এ এম জেড হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফৌজিয়া মালেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

ফৌজিয়া মালেক রাজধানী ঢাকার প্রথম মেয়র এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত কর্নেল আবদুল মালেকের সহধর্মিনী।

এদিকে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারা এলাকায় প্রথম জানাজা শেষে রাতেই মানিকগঞ্জের গড়পাড়ায় নিয়ে আসা হয় ফৌজিয়া মালেকের মরদেহ।

পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর বাবার বাড়ি সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের ফুটবল খেলার মাঠে দ্বিতীয় এবং বেলা ১১টার দিকে গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা শেষে স্বামী প্রয়াত কর্নেল আবদুল মালেকের কবরের পাশে দাফন করা হয়।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, ঢাকার ধামরাই থেকে আসা সংসদ সদস্য বেনজির আহমেদ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী জানাজায় অংশ নেন ।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইরে সব আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেই সঙ্গে এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com