বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

ফৌজিয়া মালেকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম কর্ণেল (অব:) এ মালেক এর সহধর্মিনী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মাতা ফৌজিয়া মালেকের আত্নার মাগফেরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, তার স্ত্রী বিডি থাই গ্রুপের চেয়ারম্যান শাবানা মালেক, বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রুবিনা হামিদ, ছেলে মানিকগঞ্জ চেম্বারের সভাপতি রাহাত মালেক, মেয়ে মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি সিনথিয়া মালেক ও সাবিরা মালেক মরহুমা ফৌজিয়া মালেকের  জীবনাদর্শমুলক স্মৃতিচারণ করেন।

দোয়ার মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com