সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ পরিষদ গঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: উত্তরবঙ্গের কৃতি সন্তান ভাওয়াইয়া যুবরাজ কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের নামে ‘বীর মুক্তিযোদ্ধা ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদ গঠিত হয়েছে।

আজ রবিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কছিম উদ্দিন পরিষদ সভাকক্ষে মো. মাহবুবুর রহমান মোমিনকে সভাপতি ও গুলজার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।

২০২১-২০২৩ সালের কমিটিতে ১১জনকে উপদেষ্টা সদস্য এবং ১৬জন নির্বাহী কমিটির সদস্য করে কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী মো. নাজমুল হুদা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক ভাওয়াইয়া শিল্পী মো. জাহাঙ্গীর হোসেন জেহাদ (কছিম উদ্দিনের পূত্র), সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিল্পী প্রভাষক মাহবুবা আক্তার দয়া, প্রচার সম্পাদক বিশিষ্ট চিত্র শিল্পী মো. রিয়াজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক মো. আব্দুল ওয়াহেদ।

কমিটির সদস্যরা হলেন সাংবাদিক ও সমাজকর্মী হুমায়ুন কবির সূর্য, ভাওয়াইয়া শিল্পী গোলাম মোস্তফা বাবলু (কছিম উদ্দিনের পূত্র), বিশিষ্ট তবলা বাদক বাবু নির্মল কুমার রায়, বিশিষ্ট দোতরা বাদক ও সঙ্গীত শিল্পী বাবু নারায়ণ রায়, এনজিও কর্মী হায়দার আলী চৌধুরী বুলেট এবং সঙ্গীত শিল্পী ও তবলা বাদক বাবু ত্রৈলোক্যনাথ রায় তিলক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com