সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাই হ্রদে অবৈধভাবে পাচারকালে মাছ জব্দ

  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে অবৈধভাবে হ্রদের মাছ ধরে পাচার কালে অভিযান চালিয়ে মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি।

বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে বিএফডিসি, রাঙ্গামাটি ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল কাপ্তাই হ্রদের দারোগা পাহাড় সংলগ্ন একটি পাহাড়ি ঘোনায় অভিযান চালায়।

এসময় যাত্রীবাহী ইঞ্জিন বোটে তল্লাশি চালিয়ে বোটের ডেকে লুকিয়ে রাখা বিভিন্ন প্রজাতির আনুমানিক ৫০ কেজি (বাচা, আইড়, টেংরা, কালিবাউসসহ মিশালি) মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছ ১২ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়।

এদিকে গত মাসের ৩০ ও ৩১ মে শুভলং মাস্টারপাড়া, কাইন্দ্যারমুখ, বালুখালী এবং আশেপাশ সংলগ্ন স্থানে নৌ পুলিশের সহায়তায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালায় বিএফডিসি।

ওই অভিযানে, মাছ ধরতে ব্যবহৃত ৩টি ইঞ্জিন বোট, প্রায় ৫০০ মিটার সুতা জাল এবং বিপুল সংখ্যক চাই জব্দ করা হয়।

বিএফডিসির ব্যবস্থাপক, কমান্ডার তৌহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ৩ মাস রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে অবৈধভাবে হ্রদের মাছ শিকার ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। যাতে করে কাপ্তাই হ্রদে মাছের বংশ বিস্তার ঘটে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com