সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জুংলীপুর কবরস্থান সন্নিকটে শুক্রবার বেলা ১১ টার দিকে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত রফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের রওশন আলীর ছেলে ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করতেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম মোটরসাইকেল যোগে বালসাবাড়ি বাজারের দিকে যাওয়ার পথে একটি ইজিবাইকের সাথে ধাক্বা লেগে রফিকুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com