বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

মায়ের জন্য দোয়া চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম কর্ণেল (অব:) এ মালেক এর সহধর্মিনী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মাতা ফৌজিয়া মালেকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ সময় মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন।

তিনি বলেন, আমার মা কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি ক্লিনিকের জন্য নিজের জমি দান করেছেন।

মানিকগঞ্জে উন্নয়ন কর্মকান্ডে তার (স্বাস্থ্য মন্ত্রীর মা ) অনেক ভূমিকা ছিলো। সব সময় খোজ খরব নিতে মানিকগঞ্জে মানুষজন কেমন আছেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার মহিয়সী মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এসময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব লোকমান হোসেন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক  আব্দুস সালাম, স্বাস্থ্য মন্ত্রীর স্ত্রী বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম গ্রুপের চেয়ারম্যান শাবানা মালেক, বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রুবিনা হামিদ, ছেলে মানিকগঞ্জ চেম্বারের সভাপতি রাহাত মালেক, মেয়ে মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সহ সভাপতি সিনথিয়া মালেক, সাবিরা মালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা , সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন , সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, উপজেলা জেলা , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত ২৭ মে স্বাস্থ্যমন্ত্রীর মাতা ফৌজিয়া মালেক ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com