বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ফজলুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান (৭০)।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৬ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওযা ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার গাজী মো: শফিকুল ইসলাম শফি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

আজ শনিবার (৫ জুন) সকাল ১০টায় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মালশাপাড়া পৌর কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গাজী ফজলুর রহমান ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সীমান্তরক্ষী (ইপিআর) বাহিনীতে যোগদান করেন এবং চাকরিরত অবস্থায় দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে প্রথমে ২নং সেক্টর, পরে ৭নং সেক্টরে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা হিসেবে একসঙ্গে যুদ্ধ করেছেন।

মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪ আগস্ট শহীদ হন ও এবং ফজলুর রহমানও মর্টার শেলে আহত হয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান তার নিজস্ব পৌণে তিন শতাংশ জমির ওপর দারিদ্রতার কারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণ করে দেওয়া ভবনে বাস করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই বীর মুক্তিযোদ্ধা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com