শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারা দেশের ন্যায় ২য় পর্যায়ে রাঙ্গামাটির ১০ উপজেলায় ৬২৩টি দৃষ্টিনন্দন গৃহের নিমার্ণ কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্যপ্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, ১ম পর্যায়ে ২৬৮টি গৃহ নির্মাণ সম্পন্ন করে উপকার ভোগীদের নিকট হন্তান্তর করা হয়েছে।

২য় পর্যায়ে ভূমি ও গৃহ প্রদান কাজের অংশ হিসাবে নির্মিত এসব ঘর রবিবার ২০ জুন সারাদেশের ন্যায় রাঙ্গামাটির গৃহহীনদের মাঝে হন্তান্তর করা হবে।

তবে বরকল উপজেলায় এবার কেউ জমি ও ঘর পাচ্ছেন না। উপজেলা টাস্কফোর্স থেকে চাহিদার এ সংক্রান্ত প্রস্তাব না পাওয়ায় এবার বরকল উপজেলায় জমি ও গৃহ প্রদান কার্যক্রম নেই।

আজ শুক্রবার (১৮ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ২০ জুন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও দৃষ্টিনন্দন গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ জেলার পদস্থ কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মানের মাধ্যমে পুনর্বাসন  করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ১০ উপজেলায় নির্মিত ঘর উপকারভোগীদের নিকট ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধনের মাধ্যমে ২৬৮টি গৃহ নির্মান করে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৬০টি, কাপ্তাই উপজেলায় ৩০টি, রাজস্থলী উপজেলায় ৬২টি, বরকল উপজেলায়১৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৩৫টি, লংগদু উপজেলায় ৩৪টি এবং নানিয়ারচর উপজেলায় ২৮টি গৃহ নির্মাণ করেউপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবার আগামী ২০ জুন ২য় পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে ১০ উপজেলায় সর্বমোট ৬২৩টি গৃহের নিমার্ণ কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫৬টি, কাপ্তাই উপজেলায় ৩৫টি, রাজস্থলিতে ১৭৭ টি, বাঘাইছড়িতে ৪৫টি, লংগদুতে ৯১টি, নানিয়ারচর উপজেলায় ৩টি, জুরাছরিতে ১০টি, বিলাইছড়িতে ৩৭টি এবং কাউখালীতে ৬৯টি গৃহ নির্মান করে প্রস্তুত রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ জুন উদ্বোধনের পর পরই ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও নির্মাণকৃত গৃহ বুঝিয়ে দেয়া হবে।

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা জানান, ২০ জুন রবিবার রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে সকাল ১০ টায় সদর উপজেলার ১৫৬টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে স্থানীয় ভাবে আয়োজিত অনুষ্ঠানে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে গৃহ হন্তান্তর করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com