শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাজস্থলী-চন্দ্রঘোনা সড়কের বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ স্কুল শিক্ষার্থী নিহত এবং ২ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ওপ্রুইচিং মারমা (১৮) বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে। সে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বলে জানান স্কুলের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা।

আহত মাওয়াচিং মারমা কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের হরিনছড়া এলাকার বাসিন্দা। সে বাঙ্গালহালিয়া কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এই ঘটনায় মোটরসাইকেল চালক কাঞ্চন তনচংগ্যা গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী মো: ইসমাইল, ইকবাল হোসেন জানান, মোটরসাইকেল (চট্ট-মেট্রো হ-১১-৫৪০৪) যোগে ৩ জন রাজস্থলি থেকে বাঙ্গালহালিয়া বাজারের দিকে আসার পথে শফিপুর গ্রামের কুদুমছড়া আবাসিক এলাকায় পিছন দিক থেকে আসা একটি চাঁদের গাড়ী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসময় তারা ৩ জন রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ ৩ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক ওপ্রুইচিং মারমা (১৮)কে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: বিলিয়ম এ সাংমা জানান, নিহত স্কুল শিক্ষার্থী হাসপাতালের আনার আগে মারা যান।

তিনি জানান, আহত ২ জনের অবস্থা বর্তমানে আশংকামুক্ত তারা বর্তমানে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি আছে।

আহত মওইচিংথুই মারমা জানান, তারা ২ জন চিৎমরম বৌদ্ধ বিহার আশ্রমে থেকে পড়াশুনা করে আসছেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজস্থলী-চন্দ্রঘোনা সড়কের বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ১ স্কুল শিক্ষার্থী নিহত এবং ২ জন আহত হয়েছে।

আহতদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে। চাঁদের গাড়িটি খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com