সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় সড়ক দুর্ঘটনায় ইবনে সিনার এরিয়া ম্যানেজার নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল জুরনাইন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় মান্দা-নিয়ামতপুর সড়কের উপজেলার কয়াপাড়া (মান্দা ফেরিঘাট) ওবায়দুল হক বিশ্বাসের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আবদুল্লাহ আল জুরনাইন জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের ডা. জামিল উদ্দিনের ছেলে। তিনি ইবনে সিনার মান্দা-নিয়ামতপুর উপজেলার এরিয়া ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, জুরনাইন মান্দার গোপালপুর বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে সদরের প্রসাদপুর আসছিলেন। মান্দা-নিয়ামতপুর সড়কের কয়াপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।              

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com